মনে কর, এটা তোমার আপনজনের পক্ষ থেকে একটা সহজ ও পূর্ণাঙ্গ গাইডলাইন।
যদি তুমি কোনো কিতাব পড়তে চাও কারো সাহায্য নিয়ে, ধর্মীয় বিভিন্ন বিষয়ে পেতে চাও স্পষ্ট ধারণা, জানতে চাও বাংলাদেশের কোনো থানায় অবস্থিত কওমী মাদরাসার ঠিকানা, এগুলোর জন্যই তুমি এখানে থেকে সাহায্য নিতে পার। এখানে সমস্ত বিষয়ে একদিনে আমার একজনের পক্ষে কভার করা সম্ভব না। কিন্তু দেখবে যে, যখন যেটা তুলে ধরব, তোমার প্রয়োজন মেটাতে সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ্। আর হ্যাঁ, এখানে দুইটা শব্দ আছে। শরাহ মানে ব্যাখ্যা আর ওয়াফী মানে যথেষ্ট। মানে এমন ব্যাখ্যা ও তথ্যের সংকলন, যা যথেষ্ট এবং পরিপূর্ণ।

